,

মুস্তাফিজ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে : দুর্জয়

21স্পোর্টস ডেস্ক : আইপিএলে এ পর্যন্ত ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। শুধু সর্বোচ্চ উইকেট শিকারীই নয়, সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জয়ের দৌড়েও অনেকটা এগিয়ে রয়েছেন তিনি। তবে শেষ তিন ম্যাচে তার বোলিং ফিগার (০-২৬, ০-৩৯ ও ১-৩২) দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, মুস্তাফিজের রহস্য বোধ হয় উন্মোচিত হয়ে গেছে!

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যতটা গবেষণা হয়েছে এবার, অন্যদের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। কেননা অভিষেকের পর থেকেই বাঘা বাঘা ব্যাটসম্যানের মাথা ব্যথার কারণ তিনি। বাংলাদেশের কাটার বয়কে লেফট সাইটে খেলার প্রবণতা দেখা গেছে। সব শেষ ম্যাচে কিংস ইলেভেনের ব্যাটসম্যান হাশিম আমলা তাকে এভাবে মোকাবিলা করে রান পেয়েছেন!

গবেষণার কারণে কিছুটা ফল পাবে প্রতিপক্ষ দল, এটাই স্বাভাবিক। তবে বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারলে মুস্তাফিজ আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন। এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার দুর্জয় বলেন, ‘মুস্তাফিজের বোলিং নিয়ে আইপিএলের দলগুলো বেশ হোমওয়ার্ক করছে। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তার বোলিংয়ের প্রত্যেকটি অ্যাকশন বিশ্লেষণ করছে। কোনো একদিন তার রহস্য উদঘাটন হবে, এটাই স্বাভাবিক। তাই মুস্তাফিজকে বোলিংয়ে আরো বৈচিত্র্য আনতে হবে। যদি বোলিংয়ে নতুন কিছু অস্ত্র নিয়ে আসতে পারে, তাহলে মুস্তাফিজ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ