শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটীয় নয়, সমস্যা ছিলো মানসিকতায় : সাকিব

image_155831_0স্পোর্টস ডেস্ক : ম্যাচ বাকি তিন। একটা জিতলেই প্লে-অফে মোটামুটি নিশ্চিত কেকেআর। এই অবস্থায় আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকার দিলেন সাকিব আল হাসান।

প্রশ্ন: ইডেনে যে দিন ভালো ইনিংসটা খেললেন সে দিন গ্যালারিতে মাত্র ৩০ হাজার দর্শক ছিলো। নিশ্চয়ই ভালো লাগেনি?

সাকিব: আসলে এ বছর ইডেনে এতো আন্তর্জাতিক ম্যাচ হয়েছে- বিশ্বকাপ ফাইনাল, বাংলাদেশ-পাকিস্তান, ভারত-পাকিস্তান। অনেক বড় বড় ম্যাচ হয়েছে যে কলকাতার মানুষের কাছে টি-টুযেন্টি ক্রিকেটটা একটু হলেও একঘেয়ে হয়ে গিয়েছে। সব জায়াগাতেই দেখছি, এ বার যেনো আইপিএল নিয়ে আগ্রহটা বেশ কম।

প্রশ্ন: সামনে কঠিন লড়াই। আপনাদের ড্রেসিংরুমের অবস্থা কী?
সাকিব: ভালো অবস্থা। তবে পরের সব ম্যাচ নিয়ে চিন্তা করছি না আমরা, একটা করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। গতকাল জিতে যে মোমেন্টাম পেয়েছি, কাল তা কাজে লাগাতে হবে।

প্রশ্ন: শুনলাম গত সপ্তাহে ছোটবেলার কোচ সালাউদ্দিনের কাছে গিয়েছিলেন। নাইট শিবিরে জাক কালিস, সাইমন কাটিচ, ওয়াসিম আকরামরা থাকতে ওর কাছে কেনো?

সাকিব: না, না। সে রকম কিছু নয়। ভাবলাম ওখানে (ঢাকা) গেলে ওর সঙ্গে কথা বললে কিছুটা আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতে দুদিন সময় কাটানোর প্রয়োজনও ছিলো। দুটো কাজই হলো।

প্রশ্ন: বলা হয়ে থাকে ব্যাটসম্যানদের ব্যাড প্যাচ চললে, একটা ভালো ইনিংসই তাদের ছন্দে ফিরিয়ে আনতে পারে। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ইনিংসটাই কি সেই ইনিংস?

সাকিব: দেখুন, আমি যে খারাপ জায়গায় ছিলাম, তা নয়। ভালো জায়গায় ব্যাটিং করার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। আসলে আমার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছিলাম না। এখন সেটা পারছি মনে হচ্ছে।

প্রশ্ন: কী সমস্যা হচ্ছিলো আপনার?

সাকিব: সমস্যাটা যতোটা না টেকনিকের, তার চেয়ে বেশি ছিলো মানসিক। আসলে আত্মবিশ্বাসটা মাঝে মাঝে কমে যায়। এতো দিন ধরে খেলার পর টেকনিক্যাল সমস্যা সে রকম হয় না। মানসিকতাতেই হয়। এ রকম সময়ে অনেকক্ষণ ধরে ব্যাটিং করার সুযোগ পেলে ব্যাটিংয়ের ফ্লো-টা বাড়ে। কনফিডেন্সও বাড়ে।

প্রশ্ন: কী এমন বললেন সালাউদ্দিন, যে আপনার ব্যাটিংটাই খুলে গেলো?
সাকিব: বেশিরভাগটাই মানসিক শক্তি বাড়ানো নিয়ে বা মানসিকতা নিয়ে। কিছু ছোটখাটো টেকনিক্যাল মেরামতি তো করতেই হয়। তবে ওটাই আসল। আসলে যার সঙ্গে কথা বলে ভালোলাগে, কমফর্ট অনুভব করি, এই রকম সময় তার পরামর্শ নিলে ভালো ফল পাওয়া যায়। আগেও এ ভালো ফল পেয়েছি।

প্রশ্ন: তার মানে কেকেআর কোচেদের সঙ্গে কথা বলে আপনি কমফর্টেবল নন?

সাকিব: না, না। এর মানে এই নয় যে, এখানে আমি কমফর্টেবল নই। আসলে আমার ক্রিকেটের শুরু থেকে, মানে অনুর্ধ্ব ১৩-র সময় থেকে থেকে উনি আমাকে দেখে আসছেন, তাই স্বাভাবিক ভাবেই উনি আমাকে আরো ভালোভাবে জানেন, আমার সমস্যাগুলো আরো ভারো বোঝেন। সে জন্যই ওর কাছে গিয়েছিলাম পরামর্শ করতে। কাটিচ, কালিসরা তো আর ছোটবেলা থেকে আমাকে চেনেন না। ওদের পক্ষে আমার সমস্যাগুলো স্যারের মতো করে বোঝা সম্ভব নয়।

প্রশ্ন: তিন নম্বরে ব্যাট করতে কি অসুবিধা হচ্ছে?

সাকিব: তিন নম্বর নিয়ে সমস্যা থাকবে কেনো? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও সব বললে চলে না। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে হয়। আমাকেও খেলতে হবে।

প্রশ্ন: আপনাকে তো বরাবর মাঠে সভ্য-ভদ্র বলেই জানি সবাই। কিন্তু গত বছর বিপিএলে আম্পায়ারকে গালিগালাজের জন্য এক ম্যাচ ব্যান হতে হয়েছিল আপনাকে। হঠাৎ কী হয়েছিলো?

সাকিব: আসলে যারা বেশি জিততে আগ্রহী, যাদের চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এটা মাঝে মাঝে হয়। হিট অফ দ্য মোমেন্টে এগুলো হয়ে যায়। এ নিয়ে বেশি না বলাই ভালো।

প্রশ্ন: ভারত-বাংলাদেশ ক্রিকেট মানেই এখন একটা মারকাটারি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ম্যাচটা হলেই আপনাদের সংবাদমাধ্যম, সমর্থকরা বলতে শুরু করেন, ভারতের বিরুদ্ধে নামলেই বাংলাদেশকে ইচ্ছে করে হারিয়ে দেয়া হয়। এই প্রবণতা কেনো?

সাকিব: আমাদের মিডিয়া, সমর্থকরা কী বলেন, তা নিয়ে বলতে পারবো না। আমি ক্রিকেটারদের কথা বলতে পারি। আমরা যারা ক্রিকেটের বাস্তবটা জানি, খেলাটা বুঝি, তারা সে রকম ভাবি না।

প্রশ্ন: কী মনে হচ্ছে, নক আউটে যেতে পারবেন?

সাকিব: কেনো নয়? একটা বেশি ম্যাচ জেতা থাকলে তো এখনই চলে যেতাম। শনিবার জেতায় সম্ভাবনাটা আরো বেড়ে গেলো। নিজেদের খেলাটা ঠিক খেলতে পারলে বাকি তিনটে ম্যাচেই জিতবো আমরা।সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি