শিশু নাট্যম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে

SESHI NITTOMপ্রতি বছরের ন্যায় এবারও জেলার সকল পিএসসি/জেএসসি বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। সংবর্ধনায় অংশগ্রহণ ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের ২০টাকা ফি দিয়ে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করতে হবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা যাবে। যেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করা যাবে মেসার্স নূর ফ্যাশন, ১৪নং আশিক প্লাজা, দ্বিতীয় তলা, টি.এ রোড, ব্রাহ্মণবাড়িয়া। জরুরী প্রয়োজনে ০১৬১১১৮৩০২২ অথবা ০১৭১১১৮৩০২২। রেজিষ্ট্রেশন শেষে, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি ছাত্র/ছাত্রীদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা ও পুরস্কৃত করা হবে। আগামী ৩০ মে ২০১৬ মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু সকল মেধাবী ছাত্র/ছাত্রীকে রেজিষ্ট্রেশন করার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম ১৯৯১ সাল থেকে লেখাপড়ায় উৎসাহীত করতে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া এবং তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়ার মাধ্যমে মেধাবীদের মিলন মেলায় পরিণত করে থাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য