বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়ীয়া চেয়্যারমান প্রার্থীর অফিস ঘরে আগুন

IMG_20160515_143520আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :গতকাল গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মনবাড়ীয়া সদর তালশহর (পূর্ব) ইউনিয়নের সোনাসার গ্রামে নৌকা প্রতিকের চেয়্যারমান প্রার্থীর অফিস ঘর।
জহির উদ্দিন দুলাল  ইউনিয়ন আ’লীগ  (সাংগঠনিক সম্পাদক)গভীর রাতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানান। তিনি আরো বলেন, গতকাল আমরা সন্ধা ৭টা থেকে এই অফিসে বসেই নৌকার  নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করেছি এবং সবকিছু স্বাভাবিক অব্যস্হায় রেখে গিয়েছি। তালশহর (পূর্ব) ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এখানে নৌকার অফিস ঘর করার পর থেকেই বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আমরা সম্পূর্ণ ভাবে নিশ্চিত, সে তার লোকজন নিয়ে গভীর রাতে নৌকার অফিসে আগুন লাগিয়ে এই নাশকতা কর্মকান্ড চালিয়েছে।
কথা হয়, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইন্জি: মশিউর রহমানের সাথে তিনি আমাদের জানান, এই সোনাসার গ্রামেই আমার জন্ম। এখানকার স্বতন্ত্র প্রার্থী (চশমার)কোন নিজস্ব রাজনৈতিক পরিচয় নাই।  তবে সে জামায়ত  ইসলামী দলের সমর্থক। নয়টি ওয়ার্ড নিয়ে তালশহর (পূর্ব) ইউনিয়ন। ভোটার সংখ্যা প্রায় ১৫৭০০ মত।  তেলিনগর, চানপুর, ধানসার, সোনাসার,পুতাই এসব গ্রামে সে লোকজন কে ভয়-ভীতি দেখিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্হান সৃষ্টি করেছে। এই গুলোতে নৌকা প্রার্থী নির্বাচনী কোন কর্মকান্ডস্বাভাবিক ভাবে  পরিচালনা করতে পারছেনা। গতকাল রাএে সে নিজেই তার লোকজন নিয়ে সোনাসার নৌকার অফিসে আগুন লাগিয়েছে। তার এক নির্বাচনী সমর্থক প্রকাশ্যে আমাকে হাত পায়ের রগ কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে জেলা নির্বাচন অফিসার ও প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি যে, খুব অল্প সময়ের মধ্যেই যেন মনিরুল ইসলাম (চশমা) স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হয়।
দেখা হয় অষ্টগ্রাম বাজারে তালশহর (পূর্ব)ইউনিয়ন নৌকার প্রতিকের চেয়্যারমান প্রার্থী জনাব এনামুল হক ওসমানের সাথে তিনি আমাদের বলেন, আমি এই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে নৌকা প্রতিকে দলীয় নির্বাচন করতেছি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (চশমা)আমাকে ও আমার কর্মী সমর্থকদের প্রতিনিয়তই হুমকি দিয়ে আসছে। ছয় গ্রাম নিয়ে সে নাকি কি জোট করেছে। আমার  পোষ্টার দিনে লাগালে রাএে ছিড়ে ফেলছে। ছয় গ্রামে অফিস করলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তবু আমি ধর্য্যের সাথে পরিস্হতি মোকাবেলা করতেছি। গতকাল সোনাসার গ্রামে নৌকা প্রতিকের একটা অফিস ঘর করেছিলাম। সন্ধার পর থেকে আমার লোকজন সেখানে বসা ওছিল। কিন্তু গভীর রাএে সে আগুন দিয়ে আমার নৌকা প্রতিকের অফিস ঘর টুকু পুড়িয়ে দিয়েছে। মোবাইলে বিভিন্ন নাম্বার থেকে ভয়-ভীতি দেখাচ্ছে । জানিনা এর শেষ কোথায়। তার ভয়ে ছয়টি গ্রামে সাধারন ভোটার আমার পক্ষে কাজ করতে ও সাহস পাচ্ছেনা। আমি আগুন দিয়ে নৌকা প্রতিকের ঘর পোড়ানোর ঘটনায় প্রশাসনকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা অতি দূত সময়ের নেওয়া জন্য জোর দাবী জানাচ্ছি।