বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের তালশহরে দু পর্ক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ২০জন আহত হয়েছে॥

2016_04_01_14_08_12_6zJFGTB7pZGcndDcRXWmvdR2FAy7sH_originalআশুগঞ্জ প্রতিনিধি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে দু পর্ক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ২০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ৩জন দাঙ্গাবাজকে আটক করেছে। জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার তালশহর গ্রামের খতিব বাড়ির সাচ্চু মিয়ার ছেলে শ্যামলের সাথে দিদার বক্সের বাড়ির খায়েস মিয়া ছেলে জনু মিয়া সাথে ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকাজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আবারো আজ রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পরে। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় সংঘর্ষকারীরা। সংঘর্ষের ঘটনায় দিদার বক্সের বাড়ি লোকজনের বল্লমের আঘাতে খতিব বাড়ির মহবত আলীর ছেলে কবির হোসেন (৩৫) গুরুত্বর আহত হলে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সংঘর্ষের ঘটনায় উভয় পর্ক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, সংঘর্ষে আহত কবির হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে,খবর পেয়ে সংঘর্ষ থামাতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত