দেওড়ায় ফ্রি ডেন্টাল চেকআপ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন হয়েছে। মোঃ সামছুল আরেফিন জীবনের উদ্যোগে ডাঃ নুরুল হুদা পাভেলের নেতৃত্বে ৬ জন চিকিৎসক কয়ক শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল। বক্তব্য রাখেন- ইউপি সদস্য মোঃ আলী রাজা ও ডাঃ নুরুল হুদা পাভেল। সকাল ১১টা থেকে শুরু হয় চিকিৎসা সেবা। চলে বিকাল ৫টা পর্যন্ত।











