বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৪

images (37)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেলার বাঞ্ছারামপুরে উপজেলায় বজ্রপাতে শফিকুল ইসলাম (২৬), কবির হোসেন (৩৫) ও শামছুল ইসলাম (৪০) নামে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই উপজেলার সোনারামপুর ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে তোবাজাল নামক স্হানে জাহানারা বেগম (৫০) নামে এক মহিলা মৃত্যু বরন করেন।