ভোলাগিরি মিস্টান্ন ভান্ডারসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের মহাদেবপট্টি এলাকার ভোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা, সিনেমা হল রোডের প্রাপ্তি বেকারিকে ১০ হাজার ও স্টেশন রোডের অমিত হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে এই তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জান্নাতুলের সঙ্গে ছিলেন জেলা মার্কেটিং অফিসার মো. নাজমুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার মহাদেবপট্টি এলাকার ভোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে ভেজাল মিষ্টি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। ছবি : এনটিভি
https://www.youtube.com/watch?v=S7yTFk6IK5Q











