বাঞ্ছারামপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২
এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ আজ বুধবার ভোর রাতে বাঞ্ছারামপুর বটতলী কান্দাপাড়া থেকে ৫৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সেলিম(৪৪),মোঃ হাবিবুর রহমান প্রকাশ(৪২)। বাঞ্ছারামপুর থানায় মামলা হয়েছে এবং আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরন করা হয়েছে । বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান আসামীরা দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত । আসামী সেলিমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আরও ৪টি মামলা চলছে বলে তিনি জানান।











