,

কসবায় যুবলীগ নেতার দাপটে ঘরছাড়া নিরীহ পরিবারের পুরুষ সদস্যরা

B Baria Map Mainনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবলীগ নেতার ভয়ে বাড়ি ফিরতে পারছেন না নিরিহ পরিবারের সদস্যরা। ওই যুবলীগ নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করায় তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। পরিবারটি এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে মোবাইল ফোন চুরি সংক্রান্ত বিষয়ে গত ৩ মে এক সালিস বৈঠক হয়। মালেক মিয়ার বাড়িতে হওয়া বৈঠকে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে মালেক মিয়ার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা হয়।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন অভিযোগ করেন, প্রতিবেশি শরিফ হোসেনের (গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক) নেতৃত্বে তাদের ঘরে হামলা চালানো হয়। এছাড়া পরিবারের লোকজনকেও মারধর করা হয়। এ বিষয়ে থানায় মামলা নিয়ে গেলেও পুলিশ তা নেয় নি। পরে এ বিষয়ে আদালতে অভিযোগ দেওয়া হয়।
মালেক মিয়ার স্ত্রী সাহারা খাতুন অভিযোগ করেন, মামলা দায়ের করার পর থেকে বাড়ির পুরুষ সদস্যরা আসতে পারছেন না। তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে তিনি ও তার এক মেয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শরীফ হোসেনের বাবা মো. হানিফ মিয়া। তিনি জানান, ওই পরিবারের সদস্যরাই বাড়িঘর ভেঙ্গে পাল্টা অভিযোগ করছে। সালিসের সময় তিনি ও তার ছেলের উপর হামলা হয় বলে জানান ওই বৃদ্ধ।
শরিফ হোসেন বলেন, ‘চিকিৎসা সংক্রান্ত কাজে আমি ঢাকায় আছি। কাউকে বাড়ি আসতে আমরা নিষেধ করছি না। অযথাই তারা বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে