,

সরাইলে বিভাগীয় পর্যায়ের ২০ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

20160511_110158সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গত বছর চট্রগ্রাম বিভাগীয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। জেলার মোট ৪০ জন খেলোয়াড়ের মধ্যে ৩০জনই সরাইলের। তাই ওই ৩০ কৃতি খেলোয়াড়ের দিকে নজর যায় জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনর। গতকাল সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা আয়োজন করেন সংবর্ধনার। উপজেলা ক্রীড়া সংস্থার সহায়তায় প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা। সম্পাদক মোশাহেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা, অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল হক, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মাহবুব খান বাবুল, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজ আলী প্রমূখ। পরে অতিথিদের হাত থেকে সম্মাননা স্বারক, উপজেলা ক্রীড়া সংস্থা থেকে দেয়া গেঞ্জি ব্যাগ ও ক্যাপ গ্রহন করেন খেলোয়াড়রা। বক্তারা খেলাধুলার পাশাশি মেধা মননশীলতা ও চরিত্র গঠনের পরামর্শ দেন। সেই সাথে বিভাগীয় পর্যায়ে ২০১৬ সালে আরো গৌরবময় কৃতিত্ব বয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে