আশুগঞ্জ সদর ইউপি নির্বাচন স্থগিত

UP-election-120160328160135আমিরজাদা চৌধুরী :  সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম এবং মো. ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেন।
রুল নিশিতে নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে (২৮ এপ্রিল ২০১৬) আগামী চার মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ দেয়া হয়।
রিট আবেদনকারীর আইনজীবী মো. মোসাব্বির হাসান ভুইয়া বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, প্রস্তাবিত আশুগঞ্জ পৌরসভার সীমানা সংক্রান্ত বিরোধের কারণে নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে মো. আবুল কালাম আজাদ রিট আবেদন করেন। পরে আদালত রিটের শুনানি শেষে রুল নিশি জারি করে নির্বাচন চার মাসের জন্য স্থগিতাদেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন  জানান, নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি মৌখিকভাবে আমরা শুনেছি। তবে আদালতের সার্টিফাইড কপি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। কপি পাওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য