,

বার্সা অন্তত এটা চাইবে না : মেসি

messiস্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সা। শঙ্কা জেগেছিল স্প্যানিশ লা লিগার শিরোপা নিয়েও। তবে সম্প্রতি বার্সার ত্রিফলা লিওনেল মেসি, নেইমার দ্য সিলভা ও লুইস সুয়ারেজ গর্জে ওঠায় আপাতত সেই শঙ্কা কেটে গেছে!

লা লিগার শেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষে জিততে পারলেই লিগ শিরোপা ধরে রাখতে পাবরে বার্সা। অ্যাটলেটিকো ছিটকে যাওয়ায় বার্সার সঙ্গে শিরোপা দৌড়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দলের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ দেপার্তিভো। ওই ম্যাচ দুটিতে রিয়াল ও বার্সা জয় পেলে পয়েন্ট তালিকা অনুয়ায়ী শিরোপা উঠবে মেসিদের শোকেসে।

তবে লিগের শেষ ম্যাচে বার্সা হেরে গেলে বিপদ। অপরদিকে জিতলেই শিরোপা উঠবে রোনালদো-বেলদের হাতে। এটা চাইবে না বার্সা। ইএসপিএনকে লিওনেল মেসি বলেন, ‘রিয়ালের ঘরে কোনো শিরোপা উঠুক, বার্সা অন্তত এটা চাইবে না। এমনকি বার্সা শিবির এটাও চাইবে যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালকে হারিয়ে দেবে অ্যাটলেটিকো!’

অ্যাটলেটিকো মাদ্রিদ ও দলটির কোচ দিয়েগো সিমিওনের প্রশংসায় মেসি বলেন, ‘দারুণ খেলছে অ্যাটলেটিকো। তাদেরকে হারানো রিয়ালের জন্য অতটা সহজ হবে না। অ্যাটলেটিকো কঠিন প্রতিপক্ষ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য (দিয়েগো) সিমিওনেকে কৃতিত্ব দিতেই হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে