,

বিকৃত ও বিক্রিত বুদ্ধিবৃত্তি পারেনা

ajoydash-gupto_83689_97928অজয় দাশগুপ্ত : কেবল রাজনীতি কেবল মারামারি অার খুন অামাদের সবকিছু নয়। নয় পরিচয়। এদেশে ষোল থেকে সতের কোটি মানুষের বাস। এইটুকু একটি দেশে অত মানুষ, অত ঘনবসতি অত সমস্যা সমাধান কি সহজ, না চাইলেই পারা যায়? এটা মানি মানুষ অনেকবেশী হিংস্র অার বিপজ্জনক হয়ে উঠেছে।সে ভালোবাসা সে অান্তরিকতা বা মনোহরণ পরিবেশ অার নাই। থাকবে কেন? বৃটিশ যেমন অামাদের বদলে দিয়ে গেছিল,  পাকিরা যেমন উগ্র করে রেখেছিল, এখন অাছে হিন্দী অার বহুজাতিকের
উৎপাত। বদলে যাওয়া বাঙ্গালি র জীবনে ঢুকেছে মরুর বাতাস। অারবীয় কালচার ঢুকে গেছে বানের পানির মত। ফলে সাধারণ মানুষের দোষটা অাসলে কোথায়?
তারচেয়ে অনেকবেশী দায়ী অামাদের অভিভাবকেরা। যারা নেতা, যারা অভিনেতা, যারা বুদ্ধিজীবী যারা সুশীল, যারা মিডিয়ায়, যারা রাতদিন জাতিকে হেদায়েত করেন, তাদের মগজের পচন নিয়ে বলিনা অামরা। এরাই গডমাদার গডফাদার। যেদল যে মত বা যে পথেরই হোকনা কেন এরা অাজ অন্ধ। এদের সুপরামশহীন বুদ্ধিবৃত্তি কিছুই ঠেকাতে পারেনা। না গুম না খুন না রেইপ না চাপাতি। তবু তারাই চালকের অাসনে।

অন্যদিকে দেখুন, হাজারো চাপ, ভয়, ভীতি, এমনকি জীবনের ঝুঁকি নিয়েও সাধারণ বাঙ্গালি পহেলা বৈশাখে রাজপথে নেমে এসেছিল। শাড়ীতে শরীরে হাত পড়ার ভয়ে লুকিয়ে থাকেনি নারী, চাপাতির ভয়ে বাড়ীতে মুখ গুঁজে ছিলনা পুরুষ। তারুণ্য বারবার তাদের মত জানিয়েছে। এইযে কাল পঁচিশে বৈশাখ,  তাও পশ্চিমবঙগের চেয়ে হাজারগুণে অালোকিত ছিল বাংলাদেশে। এটাও সাধারণের দান।
এ এক অসাধারণ বাংলাদেশ। মূলত একটি চেতনা বা ভালোবাসার কাঠি পেলেই তার শিখা ছড়িয়ে পড়ে। এতবছর পরও রবীন্দ্রনাথ পারেন। অামাদের বিকৃত ও বিক্রিত বুদ্ধিবৃত্তিই শুধু পারেনা।।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা