,

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

download (7)ব্রাহ্মণবাড়িয়ায় আনোয়ারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ারা উত্তর পৈরতলা এলাকার জনাব আলীর স্ত্রী।
পুলিশ জানান, রোববার সকালে আনোয়ারা বেগম মারা যান বলে হঠাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে। আনোয়ারার বড় ছেলে গোলাম রাব্বানি এলাকাবাসীকে জানান তার মা উচ্চ রক্তচাপে মারা গেছেন। খবর পেয়ে আনোয়ারা বেগমের মেয়েরাও ছুটে আসেন। তবে এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে ওয়াসকরনির হামলাতেই তার মায়ের মৃত্যু হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দেয়। পরে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারার মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ যাওয়ার আগে গোলাম রব্বানি পালিয়ে যান।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে, তাই তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি বলে জানান ওসি।

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ