,

এমন কোনো নেশা ছিল না যা আমি করিনি : সঞ্জয় দত্ত

photo-1462621424বিনোদন ডেস্ক : একটানা ১২ বছর ধরে নেশা করেছেন তিনি। ভারতে এমন কোনো মাদক ছিল না যা তিনি নেননি। সম্প্রতি জেল থেকে মুক্ত হওয়া বলিউড তারকা সঞ্জয় দত্ত এমন স্বীকারোক্তিই দিলেন।

সঞ্জয় জানিয়েছেন, একটা সময় অতিরিক্ত নেশা করার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময় তাঁর বাবা প্রয়াত অভিনেতা সুনিল দত্ত তাঁকে নেশা ছাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। সেখানে সঞ্জয় দত্তকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও দেখানো হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই চিকিৎসক চিকিৎসা শুরুর আগে সঞ্জয় দত্তকে মাদকের একটি দীর্ঘ তালিকা দেন। সেই তালিকা দেখার পর সব কয়টি মাদকের পাশেই টিক চিহ্ন দিয়েছিলেন সঞ্জয়। কারণ, সমস্ত মাদকই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল। সব দেখেশুনে ওই চিকিৎসক রীতিমতো তাজ্জব বনে যান। তিনি সঞ্জয় দত্তের বাবা সুনিল দত্তকে প্রশ্ন করেছিলেন, ‘আপনারা ভারতে কী ধরনের খাবার খান?’ কারণ হিসেবে পরে চিকিৎসক বলেন, ‘সঞ্জয় যে পরিমাণ এবং যে যে ধরনের মাদক গ্রহণ করেছেন তাতে তার বেঁচে থাকার কথা নয়। অদ্ভুতভাবে সে বেঁচে রয়েছে!’ সঞ্জয় দত্তের মাদক সেবনের তালিকা দেখে সেই সময় রীতিমতো বিস্মিত হয়েছিলেন মার্কিন মুলুকের ওই চিকিৎসক।

এতদিন পর নিজের নেশা করার আদ্যপান্ত ইতিহাস সবাইকে জানান সঞ্জয় দত্ত। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, নেশা করার কথা খোলামেলা স্বীকার করার পাশাপাশি বেআইনি অস্ত্র রাখা এবং ভারতীয় টাডা আইনে ফেঁসে যাওয়া সম্পর্কেও মুখ খুলেছেন সঞ্জয় দত্ত। তিনি বলেন, টাডা আইন আসলে কী সেটাই জানা ছিল না তাঁর। আর আইন না জানাটা যে ভুল ছিল সে কথাও মেনে নিয়েছেন তিনি। সঞ্জয় বলেন, ‘টাডা আইন না জানার ফলে ওই আইনেই ফেঁসে জেল খাটতে হয়েছে তাঁকে।’ আর টাডা আইন জানতেন না বলেই বারবার তিনি দাবি করেছিলেন, তিনি নির্দোষ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ