ভোট শুরু, আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Up Election Main Logoব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আজ শনিবার সকাল আটটার দিকে চতুর্থ ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাতটার মধ্যেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যবসায়ী ও শ্রমিকদের বেশির ভাগই নির্বাচনে ভোট দেবেন। এ কারণে ত্রিপুরার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে দুই দেশের যাত্রী চলাচলে কোনো অসুবিধা হবে না।
মোড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং ও আখাউড়ার সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সকাল সাতটা থেকে ভোটার আসতে শুরু করেছে। আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য