,

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা পাচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম সম্পাদক জাবেদ রহিম বিজন

Bijonআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া: চার গুনীকে সংবর্ধনা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। সংগঠনটি আয়োজিত আর এ কে সিরামিকস ২৫ তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবে মহান মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই গুনীদের সংবর্ধনা দেয়া হচ্ছে। এ বছর সংবর্ধনার জন্যে মনোনীত গুনীজনরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান এডভোকেট,বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ সানু,চ্যানেল-২৪ এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান রিয়াজ উদ্দিন জামি ও দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার,আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম সম্পাদক জাবেদ রহিম বিজন। শনিবার উৎসবের সমাপনী দিবসে অর্ন্তভূক্ত রয়েছে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরন। এদিন প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বুধবার ৪ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়েছে। এর উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম।সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ মিজানুর রেজা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ. আর. ওসমান গণি সজিব,প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন। প্রকৌশলী ফারজানা বিনতে খান খেয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপ্ত মোদক।অনুষ্ঠানে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চিতাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Shishu Nattomপ্রতিদিনের অনুষ্ঠানমালায় বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি সংগীত,নাটক,নৃত্য ও আবৃত্তি পরিবেশনা রয়েছে। এছাড়াও শিশুদের গান,আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে উৎসবের প্রতিদিন। শিশুনাট্যমের প্রায় তিন শতাধিক শিশুর আঁকা এক হাজারেরও বেশি ছবি প্রদর্শিত হচ্ছে এ উৎসবে। শিশু নাট্যম এবারের উৎসব উৎসর্গ করেছে ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদকে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে