ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ছিনতাইকারি গ্রেপ্তার

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী : গত বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ছিনতাইকারিদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকা থেকে বুধবার রাতে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, তিনটি ধারালো ছুরি উদ্ধার ও একটি গ্যাস চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের মো. সোহেল, বেতবাড়িয়া গ্রামের বারেক মিয়া, নন্দনপুর গ্রামের তুষার মিয়া, সুতিয়ারা গ্রামের ছালেক মিয়া ও পৌর এলাকার মেড্ডার ইব্রাহিম মিয়া।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য