,

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ম ধাপে হাইকোর্টের নির্দেশে কসবার কুটি ইউপি নির্বাচন কার্যক্রম স্থগিত

Up Election Main Logoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দেশ ব্যাপী তপসীল ঘোষিত ৭৩৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে মেয়াদপূর্ণ না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউপি নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের তপসীল ঘোষণা মোতাবেক গত মঙ্গলবার কসবা উপজেলার কুটি ইউনিয়নের প্রার্থীগণ দায়িত্বপ্রাপ্ত রিটার্র্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে নির্বাচনের মেয়াদ পূর্ণ না হওয়ায় কুটি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জিতু বাদী হয়ে নির্বাচন কার্যক্রমের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আখন্দের বেঞ্চ গত সোমবার কসবা উপজেলাধীন কুটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০১৬ এর যাবতীয় কার্যক্রম ৬ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন। মহামান্য হাইকোর্টের আদেশ পেয়ে কুটি ইউপির রিটার্নিং অফিসার রওশন আরা গতকাল মঙ্গলবার রাতে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ মোতাবেক কুটি ইউপি নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাছাড়া উপজেলার অপর ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ : জামায়াত আমির

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

সুখবর পেল পাকিস্তানের ব্যাটিং ইউনিট

কাল থেকে মম-দিনারদের ‘চাওয়া পাওয়া’

দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন কাল

‘দেয়ালের দেশ’ দিয়ে পুরস্কার পেলেন বুবলী

সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিও কম নয়

সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ