,

বেশ্যা বললেও অপমান বোধ করি না : কঙ্গনা

Kogonaবিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক তাঁকে ‘পিশাচ’ বলায় বিন্দুমাত্র বিচলিত নন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরং জবাব দিয়েছেন, ‘‘ডাইনিদের ভয় পাওয়ার আছেটা কি? জাতীয় সেরা অভিনেত্রী হিসাবে তৃতীয়বারের পুরস্কারটা মঙ্গলবার নিয়েছেন কঙ্গনা। হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদের আবহে তাঁকে ঘিরে যে কুৎসা চলছে, এদিন তারও মোক্ষম জবাবটা দিয়েছেন নায়িকা। ভারতের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এই সব বিতর্কে আমার সাফল্যই আমার সবচেয়ে মধুর প্রতিশোধ।’’

কঙ্গনা মনে করেন, এই কুৎসার প্রধান কারণ তাঁর ‘উত্তুঙ্গ সাফল্য’। তাঁর মন্তব্য, ‘‘অতি সফল নারীদের এসব শুনতেই হয়। মেয়েদের সম্পর্কে কটূক্তি, তাঁদের ডাইনি, চূড়েল বলে অপমান করা আমাদের সমাজে স্বাভাবিক ঘটনা। কোন নারী অত্যন্ত সফল হলে তাঁকে বলা হয় ডাইনি আর তিনি যৌনভাবে সক্রিয় হলে বলা হয় বেশ্যা!’’

কঙ্গনার কথায়, ‘‘আমাকে ডাইনি বা বেশ্যা বললে আমার কিছুই আসে যায় না। এতে আমি অপমান বোধ করি না। কিন্তু ভেবে দেখুন, ডাইনিদের জন্য সমাজের কতটা ক্ষতি হয়েছে আর ডাইনি সন্দেহে সমাজ কত মেয়ের কত ক্ষতি করেছে! ইতিহাসে প্রথমটার হিসাব নেই। দ্বিতীয়টার উদাহরণ গুণে শেষ করতে পারবেন না।’’

তাঁর সম্পর্কে কটাক্ষ হলে গায়ে মাখেন না বলে কঙ্গনা বারবার দাবি করলেও হৃতিককে পাঠানো তাঁর ইমেলের জের যে চেহারা নিয়েছে, তা তাঁর কাছেও প্রত্যাশিত ছিল না। নায়িকার কথায়, ‘‘এত কুৎসা! আমাকে অপমান করার কোন সুযোগই কেউ ছাড়ছে না দেখছি! আর বলিউডে আমার পাশে যে কেউ দাঁড়াবে না, তা আমি আগেই জানতাম।’’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে