বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

download (83)আমিরজাদা চৌধুরী : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে দিনদুপুরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। ট্রলারের যাত্রী নাসিরনগরের চাতলপাড় মাদ্রাসার শিক্ষক মোঃ সালাউদ্দিন জানান, ৪০/৫০ জন যাত্রী নিয়ে তাদের ট্রলারটি চাতলপাড় থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। দুপুর সোয়া একটার দিকে সরাইলের রাজাপুর এলাকায় আসা মাত্র অন্য একটি ট্রলারে করে আসা ১০/১২ জন অস্ত্রধারী তাদের ট্রলারে হানা দেয়। এ সময় তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহরিয়ার আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত