,

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ প্রার্থীর কার্যালয়ে বিদ্রোহী প্রার্থীর আগুন

images (1)ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মো. আক্তার হোসেনের প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইছাপুরা (উত্তর) ইউনিয়নের খাদুরাইল চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আক্তার হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুলের একটি নির্বাচনী সভা শেষে তার সমর্থকরা খাদুরাইল চৌরাস্থায় আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। এতে কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নির্বাচনী পোস্টার গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউলক হক বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় আমার জনসমর্থন আওয়ামী লীগ প্রার্থীর চাইতে অনেক বেশি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিডিয়ায় আসার জন্য আওয়ামী লীগ প্রার্থী নিজেই তার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন। এই আগুনে তার কার্যালয়ের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, আগামী ৭ মে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ