,

স্কাউটিং কার্যক্রমকে প্রাণবন্ত করতে হবে – জেলা প্রশাসক

dc pic 2ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটিং কার্যক্রম ঐতিহ্যের ধারাকে সমুন্নত রেখে দিন দিন গতিশীল হয়েছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্কাউটিং আন্দোলন বিকশিত হয়েছে, স্বাধীনতার ৪৪ বছর পর যেখানে স্কাউটিং কার্যক্রম ছিলনা , সেখানে স্বতস্ফ’র্তভাবে এ কার্যক্রম চলছে। শুধু জেলায় নয় জাতীয় পর্যায় পর্যন্ত এ জেলা নানাভাবে সাফল্য অর্জন করেছে। শাপলা এ্যাওয়ার্ড প্রাপ্তিতে ৬ জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রথম হয়েছে। আগামীতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রোগ্রাম প্রণয়ণ, সমাজ উন্নয়ন, সংগঠন বৃদ্ধি সহ স্কাউটিং আন্দোলনকে প্রাণবন্ত করে তুলতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা স্কাউটস এর সহ- সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ কেরামত আলী এল.টি, আঞ্চলিক উপ কমিশনার কাব স্কাউট উডব্যাজার এবিএম আবুল হাশেম, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক ও লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার আল আমীন শাহীন। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার স্কাউট নেতৃবৃন্দ অংশ নেন। কর্মশালায় ২০১৬-১৭ বর্সের প্রস্তাবিত প্রশিক্ষণ , প্রোগ্রাম, সমাজ উন্নয়ন , সংগঠন সম্পর্কিত ক্যালেন্ডার তৈরী, কার্যক্রম শাণিত করতে বিভিন্ন কৌশল নির্ধারণ, গ্রোথ প্লান, মানোন্নয়ন,নতুন দল গঠনের উপর প্রশিক্ষণ দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে