বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় ভোটাররা

UP electiopnআমিরজাদা চৌধুরী : আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে । প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ মেম্বার এই তিন পদে রেকর্ড সংখ্যক প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত মহিলা ৪৩ ও সাধারণ সদস্য পদে ১৬৫ জন লড়ছেন।
৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, অনেকেই সংশয়ে আছেন নির্বাচনের পরিবেশ নিয়ে। সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে তারা শঙ্কিত।
উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় চাষ্টলে বসে সকালে গল্প করছেন ৮-১০জন লোক। তাদের গল্পের আলোচনার বিষয় ছিল নির্বাচনকে ঘিরে। চা স্টলে বসা সাদেক মিয়া কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কি ভাবছেন জানতে চাওয়া হলে তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভাল কেমন থাকবে সেটাই চিন্তার বিষয় । ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকরা বলাবলি করছে নৌকা মার্কায় প্রকাশ্যে সিল দিতে হবে। সব মিলিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারব কি না এ নিয়ে শঙ্কায় আছি।
দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায় একটি চা ষ্টলে কথা হয় কয়েকজন লোকের সঙ্গে। নির্বাচন নিয়ে কি ভাবছেন জানতে চাইলে তারা নির্বাচনের পরিবেশ নিয়ে শক্সকায় আছেন বলে জানান। কারন বিগত উপজেলা পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচন যে ভাবে ভোট কারচুপি হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন কি এই ভাবে হবে এমন চিন্তা তাদের মাঝে উঁকি মারছে। তবে তারা জানায় আমরা এখনো আশাবাদী নির্বাচনের সুষ্ঠ পরিবেশ রক্ষায় প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে। শুধুু তারা নন নির্বাচনের দিনের পরিবেশ কেমন হবে তা নিয়ে সংশয়ে রয়েছে উপজেলার ৫ টি ইউনিয়নের অধিকাংশ ভোটাররা।
একটি সূত্র জানায়, ৫টি ইউনিয়নের বেশীর ভাগ কেন্দ্রই ঝুকিপূর্ণ। এরমধ্যে আখাউড়া দক্ষিণ, মোগড়া ও ধরখার ইউনিয়ন বেশি ঝুঁকিপূর্ণ।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখ যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি পাড়া মহল্লা ও অলিগলিতে চলছে যেন এক প্রকার উৎসবের আমেজ। নির্বাচনি উত্তাপ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। চলছে গনসংযোগ আর উঠোন বৈঠক। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পযর্ন্ত তাদের দলীয় কর্মী সমর্থন নিয়ে বিরামহীন ভাবে প্রচার চালাচ্ছেন। সেই সাথে পোষ্টারে পোষ্টারে ও ছেয়ে গেছে পুরো এলাকা। পাড়া- মহল্লায়, চাষ্টল, দোকান পাটে ভোটের বাকযুদ্ধে মেতে উঠেছেন ভোটাররা। তফসিল ঘোষনার পর প্রথম দিকে পরিবেশ কিছুটা শান্ত থাকলে ও ক্রমশ যেন উত্তপ্ত হয়ে উঠছে। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে কিনা এ নিয়ে ভোটাররা শঙ্কিত।
আখাউড়া উত্তর ইউনিয়নের মো. শামসুজ্জামান ও নিয়াজুল ইসলাম বলেন, আমরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চাই। প্রশাসনের দায়িত্ব অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।
চানপুরের তাজু মিয়া বলেন, স্বপন চেয়ারম্যানের লোকজন বলাবলি করতেছে, নৌকা মার্কায় প্রকাশ্যে ভোট দিতে হবে। তাহলে কেন্দ্রে গিয়ে আর কি করব।
তবে ভিন্ন মত দিলেন, নয়াদিল গ্রামের মানিক মিয়া। তার ধারণা প্রতিটি ওয়ার্ডে ৪/৫ জন করে সদস্য প্রার্থী রয়েছে। তাই ইচ্ছা করলেই কেউ অনিয়ম করতে পারবে না।
উদ্বেগ উৎকন্ঠা রয়েছে প্রার্থীদের মধ্যে ও। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক চেয়ারম্যান প্রার্থী জানায়, ক্ষমতাসীন দলের সমর্থকরা এলাকার প্রচার করছে ১০টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। তাই ভোটাররা নির্বাচনে উৎসাহ হারিয়ে ফেলছে।