বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ইয়াবাসহ চার ব্যক্তি গ্রেপ্তার

grafter-over-2-2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে গত রোববার রাতে র‌্যাব অভিযান চালিয়ে ৭০ টি ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তরা হলো সৈয়দটুলা গ্রামের খুরশেদ মিয়া (৫০), রয়েল মিয়া (২৬), শরীফ মাহমুদ (২৭) ও কাচারিপাড়া গ্রামের সৈকত হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় তারা দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে মাদক ব্যবসা করে আসছে। গত রোববার রাতে র‌্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ চার জনকে আটক করে। সোমবার ভোরে র‌্যাব ভৈরব ক্যাম্পের সহকারী উপপরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক জামাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার সকালে র‌্যাব তাদেরকে সরাইল থানায় হস্তান্তর করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা মাদক ব্যবসায়ী। তাদেরকে আজ (গতকাল সোমবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত