,

ঘরে বাইরে বৈষম্যের শিকার, তার পরেও জীবন সংগ্রামে থেমে নেই নারী।

download (81)নিজস্ব প্রতিবেদক : ওড়া কাজ করে ঘরে বাহিরে। ক্ষেতে কামারে, গামেন্টর্স সহ বিভিন্ন কারখানাতে পাট ক্ষেতে নিড়ানি, ধান কাটা, মাটি কাটা, ইটবালি, মাটি মাথায় বহন করে রাস্তায় কিংবা ভবন নির্মান স্থলে ফেলা। বীজ বোনা, জমিতে সার দেওয়া সহ পুরুষের পাশাপাশি এখন যাবতীয় কাজ করছে নারী। এছাড়া সন্তান লালন পালন, পরিবারের সদস্যদের দেখা শুনা, রান্না বান্না সহ সমস্ত সংসার ও ঘরগোচালির সমস্ত কাজ করছে নারী। তার পরে ও শ্রমজীবি এই নারীদের সমাজ ও পরিবারে নেই যতেষ্ট মর্যাদা। অনেক নারী ও হচ্ছে নির্যাতনের স্বীকার। রক্ষণশীল এই সমাজের অনেকেই আবার বাড়ির বাইরে নারীদের কাজ করতে একে বারেই পছন্দ করে না। পান থেকে চুন খসলেই স্বামী বা পরিবারের পুরুষ কর্তা ব্যক্তিদের হাতে নির্গৃহীত হতে হয় তাদের। কর্মস্থলে নারী শ্রমিকদের নেই তেমন কোন ধরন। একটু ভুল হলেই বকা দেয় মালিক। নারীদের দেওয়া হয় না পুরুষের সমান মুজরী। নারী বলেই তাদের টকানো হয় নানা ভাবে। দৈনিক ১৬ থেকে ১৮ ঘন্টারও বেশী কাজ করতে হয় তাদের। নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে নারী শ্রমিকদের কষ্টের এজীবন প্রত্যক্ষ করা গেছে তীব্র রোদের মাঝে পুরুষ শ্রমিকদের সাথে পাট জমি নিড়ানি করতে দেখা গেছে বেশ কয়েক জন নারী শ্রমিককে। তারা শুধু পাট জমি নিড়ানি নয় হাওড়ে ধান কাটা, মারাই করা ব্রীজ কালভার্টে ইট শুকড়ি মাথায় বুঝাই করা সাংসারিক সকল কাজের বুঝা বহন করতে হয় তাদের। দেশে মোট নারী শ্রমিকের ৭৮ ভাগ এখন কৃষি কাজে নিয়োজিত। পারিবারিক কাজে ৮০ ভাবেই বেশী হচ্ছে নারী শ্রমিক। তবুও তাদের শ্রমের মর্যাদা মিলছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে