,

শাশুড়িকে হত্যা করে জামাইয়ের বিষপান

aaaaaaaপারিবারীক কলহের জের ধরে শুশুর,শাশুড়ি, স্ত্রী ও শ্যালককে  কুপিয়ে জখম করার পর অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছেন কামাল খাঁন (৩০) নামে এক যুবক । ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরনে শাশুড়ি মারা যায়।কামাল খানের  বাড়ী নবীনগর উপজেলার বিটঘর গ্রামে । তার শুশুর বাড়ী উপজেলার কাইতলা গ্রামে হলেও বর্তমানে তারা স্থায়ী ভাবে শ্রীমঙ্গলে বাস করছেন।আজ  (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিন্দুরখান রোডে এ ঘটনা ঘটে।নিহত মুরশেদা বেগম (৩৫) ওই এলাকার মনি মিয়ার স্ত্রী।
আহতরা হলেন-শ্বশুর মনি মিয়া (৪৫), কামাল খানের স্ত্রী মুক্তা বেগম (২৩) ও ভাই তামিম (২০)। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১০ মাস আগে কামাল খানের সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয় । মুক্তা সংসার করবে না বলে কিছুদিন আগে কামাল খানকে তালাক দেন। এর জের ধরে শনিবার সকালে কামাল খান মুক্তাদের বাড়িতে এসে ধারালো দা দিয়ে সবাইকে কুপিয়ে আহত করে।

এসময় তিনি বলেন, আমি নিজেও বাঁচবো না, তোদের ও বাঁচতে দেবোনা। এই বলে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বিটঘর গ্রামের এক ছাত্র নেতা জানান, কামালের স্থানীয় বীমা অফিসে চাকরী ও কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান থাকার কারনে অনেক টাকার মালিক তিনি এ ভেবেই মুক্তা বেগমের সাথে বিয়ে দিতে রাজি হন মুক্তার বাবা মা। পরে  এসবের মিল না পাওয়ার অনেকদিন ধরেই উভয় পরিবারে কলহ লেগে থাকত।  এরই জেরে এ ঘটনা টি ঘটেছে বলে তিনি জানান।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, স্থানীয়রা কামাল খানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেষ খবরে জানা যায়, কামাল খানের পরিবারের লোকজন লাশ আনতে ঘটনাস্থল এলাকায় গেছেন।

 

nabinagar24.com

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে