বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত বেঞ্চে খালেদার আবেদনের শুনানি

kheledaনিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে হাইকোর্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য পুনরায় তলবের আবেদন নাকচের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে দুটি আবেদন দাখিল করেন খালেদা জিয়া।

গত রবিবার বিচারিক আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। ওই দিন তাঁর আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করেন। ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত তা নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গত সোমবার রিভিশন মামলা করেন খালেদা জিয়া। ২৫ এপ্রিল বিচারিক আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই

আঞ্চলিক সংকট নিয়ে আরাগচির সঙ্গে ইইউর আলোচনা

বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান

এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা

শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান