,

‘বিএনপি বহু মানুষ পুড়িয়ে মেরেছে আন্দোলনের নামে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপিকে এদেশের মানুষ আর গ্রহণ করবে না। কারণ তারা আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ বুঝতে পেরেছে বিএনপি কি করেছে। তাই তাদের কথা মানুষ বিশ্বাস করবে না। তিনি বলেন, জাতীয় পার্টির সময় কোন মানুষকে হত্যা করা হয়নি। তাই আমার হাতে রক্তের কোন দাগ নাই।আজ বুধবার বিকেলে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

earshad-b20160119122306

এ সময় তিনি আরো বলেন, জাতীয় পার্টির সময় মানুষের জান মালের নিরাপত্তা ছিলো। তার পরের সময়ে মানুষের নিরাপত্তা নেই। কারণ হিসেবে তিনি বলেন, মানুষ বাসা থেকে রাস্তায় বের হলে বাসায় ফিরতে পারবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। দেশে ধর্ষণ, খুন, গুম, গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটেই চলছে।

এরাশদ আরও বলেন, ৬ বছর জেলখানায় ছিলাম। আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি। আমার পরিবারের সদস্যদের সাথে ঠিক ভাবে দেখা করতে পারিনি। তার পরেও আমি বেঁচে আছি। অন্যায়ের প্রতিবাদ করে আবার ক্ষমতায় আসবো। জাতীয় পার্টি জনগনের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

জেলা জাতীয় পার্টির আহবায়ক ও পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী-১ আসনের এমপি ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক কাজী আলমীর হোসেন, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যড. মো. তারিকুজ্জামান মনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে