বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার রাত সাড়ে আটটায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বসছেন খালেদা জিয়া

82b0ea2a29fc340d877bf4653e7e86d8-04.jpgttসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে তাঁর কার্যালয়ে বৈঠকটি হবে।

দলীয় সূত্র জানায়, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান জানান, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর