‘আমি ভিন্ন চরিত্রে কাজ করতে চেয়েছি’

4496বিনোদন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্র নায়কা শাহনূর মানিট্রান্সফার কম্পানি রিয়া’র আমন্ত্রনে লন্ডন-রোম ঘুরে গেলেন। একটি সাক্ষাৎকারে শাহনূর জানান, বেশ কিছু দিনধরেই রিয়া ইতালিয়া আমার সাথে যোগাযোগ করে আসছিল, অবশেষে গতমাসের ১০ তারিখে লন্ডন-রোমে ফটো সেশনে অংশ নেই। আগামীতে মানিট্রান্সফার কম্পানি রিয়া’র প্রিন্ট এবং বিভিন্ন প্রচারে দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শাহনূরকে।

শাহনূর বলেন, রিয়া’র একটি ফটোশ্যুট করতেই মূলত লন্ডন-রোম আসা। আসার পর বেশ কয়েকটি শো’র অফার ছিল কিন্তু কাজ শেষ করে একেবারে নিজের মতোই করেই কাঁটাতে চেয়েছি। বিদেশে আসলে কালচারাল প্রোগ্রাম বা কাজের জন্যই আসা হয় আর শো শেষ করেই আবার চলে যাই।

এবার একেবারে নিজের মতো করে বেশ কিছু সময় কাটানোর সুযোগ ছিল, তাই লন্ডন-রোমে ইচ্ছেমত ঘুরাঘুরি আর দারুণ সময় এনজয় করেছি। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে চাইলে চলচ্চিত্র নায়কা শাহনূর বরেন, অবশ্যই সকলে ভাল করছে এবং নতুনরাও তাদের চেষ্টার সঠিক পুরষ্কার পাচ্ছে।

শাহনূর বলেন, আমি সব সময়ই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চেয়েছি। যারা আমাকে নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ। দর্শকের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতে আরও ভাল ভাল চলচ্চিত্রে কাজ করতে চাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ