,

ইনু নৌকায় উঠে গেছেন, মশাল আমার: বাদল (ভিডিও)

Enu-badal-400x179জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংসদ সদস্য শিরিন আক্তার নৌকায় উঠে গেছেন। মশাল (জাসদের প্রতীক) আমার। যারা মশাল নিয়ে লড়াই করে নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে কেউ ‘মশাল’ কেড়ে নিতে পারবে না।
বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাসদে ভাঙনের পর দলীয় প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বুধবার পৃথক পৃথকভাবে দুই পক্ষে উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় প্রথমে শুনানিতে অংশ নিয়েছে হাসানুল হক ইনু ও শিরিন আক্তার।
দ্বিতীয় শুনানিতে অংশ নেন মইন উদ্দীন খান বাদলের নেতৃত্বাধীন অন্য অংশটি। বিকেল ৩ টায় ইসিতে আসেন মঈন উদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক। শুনানি শেষে বাদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব শুনানি নেন।
১২ মার্চের কাউন্সিল ইনু-শিরীনের কমিটি ‘অগণতান্ত্রিক’ ভাবে করা হয়েছে উল্লেখ করে বাদল জানান, ওই রাতে দুটি পথ খোলা ছিল। হয় সংঘাত, না হয় পরিত্যাগ। অধিকাংশ কাউন্সিলর এ কমিটি পরিত্যাগ করেছেন।
মইন উদ্দীন খান বাদল বলেন, আমরাই জাসদের মূলধারা; মশাল প্রতীক আমাদের। সংসদে আমি, ইনু, শিরীন নৌকায় পার হয়েছি। মশাল প্রতীকে যে দু’জন নির্বাচিত হয়েছেন তারাও আমাদের সঙ্গে। যারা মশাল নিয়ে নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে মশাল কেড়ে নিতে পারবেন না। কেড়ে নিলে সংসদে তাদের স্ট্যাটাস কি হবে?
বাদল আরো বলেন, মশাল নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি একটা মাইলফলক হয়ে থাকবে। সিদ্ধান্ত তাদের পক্ষে না গেলে আদালতে যাওয়া না যাওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
এর আগে জাতীয় সম্মেলনকে ঘিরে দু’ভাগে ভাগ হয়ে যায় দলটি। সংসদ সদস্য শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে ১২ মার্চ কাউন্সিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ।
শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয় এই অংশটিতে। এই কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।

https://www.youtube.com/watch?v=W8-v8r5Wm1U

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে