বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভী কুমিল্লার আদালতে জামিন পেলেন

নিজস্ব প্রতিবেদক :কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের মামলায় জামিন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার দুপুর ২টায় কুমিল্লার একটি আদালতে হাজির হয়ে তিনি এ জামিন পান।

1045

এর আগে সকাল ১০টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভী আহমেদের আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু। এদিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী আহমেদ কুমিল্লায় পৌঁছলে দলের নেতা-কর্মীরা আদালত অঙ্গনে ভিড় করেন।

 

সূত্র জানায়, গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার হতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হন। এ ঘটনার মামলায় রুহুল কবির রিজভী আহমেদকে হুকুমের আসামিভূক্ত করা হয়।

 

রুহুল কবির রিজভী আহমেদের আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু জানান, এ মামলায় তিনি (রিজভী) উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার তিনি কুমিল্লার ৫নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার আদালতে হাজির হয়ে জামিনসহ এ মামলার পরবর্তী ধার্য্য তারিখগুলোতে ব্যক্তিগত হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, বিএনপি’র নেতৃত্বাধীন জোটের টানা হরতাল অবরোধ চলাকালে বাসে পেট্রোল বোমা হামলা ও হতাহতের এ ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভী আহমেদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপি’র ৬জন নেতাকে হুকুমের আসামি, জামায়াত নেতা আবদুল্লাহ মো.তাহেরকে প্রধান করে ৫৬জন আসামি করা হয়। চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত