,

চাল-গম দেয়া হবে ৫০ লাখ পরিবারকে : কামরুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘চলতি বছরের জুলাই থেকে দেশের হতদরিদ্র ৫০ লাখ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বা গম সুলভ মূল্যে বিতরণ করা হবে।’সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।খাদ্যমন্ত্রী জানান, চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিকটন গম আভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করা হবে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ১০ এপ্রিল ৩১ মে পর্যন্ত।

2016_04_04_17_15_23_SzWTI7u65bYbXt71ndH93N0Ntc3kWq_original

 

কামরুল ইসলাম বলেন, ‘এ বছর প্রতি কেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা। সব দিক বিচেবনা করে আমারা প্রতি কেজি গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছি ২৮ টাকা।’ভিজিএফ কার্ড উঠিয়ে দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভিজিএফ কার্ডধারীদের মতো হতদরিদ্রদের মাঝে আগামী জুলাই থেকে ৫০ লাখ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বা গম সুলভ মূল্যে বিতরণ করা হবে।’

 

 

কোন কোন মেয়াদে এগুলো বিতরণ করা হবে জানাতে চাইলে তিনি বলেন- ‘খাদ্য ক্রয়কালীন সময় বাদে অন্য সময়গুলোতে দেশের ৫০ লাখ পরিবারের মাঝে এ বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হবে।’কাদের দ্বারা এই ৫০ লাখ পরিবার বাছাই করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা পরিবার বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে চাই। এজন্য জনপ্রতিনিধি, ইউএনও এবং সংশ্লিষ্টদের দায়িত্ব দেয়া হবে।’এ বছর সারাদেশে মোট ১৩ লাখ ৯৮ হাজার মেট্রিকটন গম উৎপন্ন হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে