,

নির্বাচনে বিএনপির থাকা না–থাকা, সিদ্ধান্ত রাতে

up electionইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির থাকা না–থাকা নিয়ে আজ রোববার সিদ্ধান্ত হতে পারে। রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত জানাবেন।আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি ইউপি নির্বাচনে থাকবে কি না, সেটি দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন। আজ রাতে বৈঠক হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, প্রথম দুই ধাপের নির্বাচনে অংশ নিলেও মাঝপথে ইউপি নির্বাচন বর্জনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মোটা দাগে দুটি কারণে দলের শীর্ষ নেতৃত্ব ইউপি নির্বাচনের পরের তিনটি ধাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমটি হচ্ছে, নির্বাচনী মাঠে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকদের ত্রাস সৃষ্টি, কেন্দ্র দখল ও ভোট কারচুপি। দ্বিতীয়টি হলো, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের নানামুখী ঝুঁকি এড়ানো। দলের কেউ কেউ তৃতীয় দফার ভোটে না যাওয়া পক্ষে। যদিও ইতিমধ্যে তৃতীয় ধাপের নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ