,

‘আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসী দেশে নেই’

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশে আন্তর্জাতিক জঙ্গি বা সন্ত্রাসবাদ নেই। যা আছে তা এদেশের সৃষ্টি, যেগুলো সবসময় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পর্ক নেই বলেও মার্কিন প্রতিনিধিদলকে নিশ্চিত করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।

maxresdefault

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।আজ সকালে যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি সারা শেওয়ার, সহকারী অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালান বারসিন, মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট এবং ১৪ জনের আরো একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মানবাধিকার এবং সন্ত্রাসবাদ নিয়ে বৈঠক করেন।

প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিনিধিরা জানতে চেয়েছেন কীভাবে আমরা কাউন্টার টেরোরিজম মোকাবিলা করি। যুক্তরাষ্ট্রে সন্ত্রাস দমনে তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ে সহযোগিতা করতে অনুরোধ করেছি। প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়ার জন্যও বলা হয়। সন্ত্রাস মোকাবিলায় কমিউনিটি পুলিশ ভিত্তিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 
তিনি বলেন, ধর্মীয় সন্ত্রাসবাদ মোকাবিলায় সব ধর্মের নেতাদের সমন্বয় করে তাদের এক সঙ্গে সন্ত্রাস মোকাবিলার কথা বলা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদরোধে এন্টি টেরোরিজম ইউনিট করা হয়েছে। যার বিস্তারিত প্রতিনিধিদলকে অবহিত করা হয়। আর সাইবার ক্রাইম ইউনিটে তারা কোন ধরনের সহায়তা দিতে পারবে তা জানতে চাওয়া হয়।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারা মানবাধিকারের নানা বিষয় জানতে চেয়েছেন। তখন বলা হয়, এদেশে মানবাধিকার সর্বাধিক গুরুত্ব দেয় সরকার। এটি যেন লঙ্ঘিত না হয় সেজন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানবাধিকার কমিশনও করেছে। একই সঙ্গে মানবাধিকারের যেসব পদক্ষেপ এ যাবতকালে নেওয়া হয়েছে তারও বিস্তারিত বলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে