বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি আদালতের রায়ে : আইনমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয়ে নেতিবাচক মন্তব্যের কারণে সর্বোচ্চ আদালতের রায়ে দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

Anisul_Haque1459158279

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে যে জরিমানা করা হয়েছে, তাতে সংবিধানের কোনো ধারা লঙ্ঘিত হয়নি। সেই সঙ্গে তাদের শপথ ভঙ্গ হয়নি।নৈতিকভাবে তাদের পদত্যাগ করা উচিত কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা যদি পদত্যাগ করেন তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’।

 

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ২৭ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট। জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।এ রায়ের পরই তাদের মন্ত্রিত্ব থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত থাকা না থাকা নিয়েও আলোচনা ওঠে।