,

খালেদা স্মৃতিসৌধের পবিত্রতা নষ্ট করেছেন

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে গিয়ে স্মৃতিসৌধের পবিত্রতা নষ্ট করেছেন বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. হাছান মাহমুদ।সোমবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল স্টুডেন্ট পার্টি আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

2016_03_28_16_15_24_2EWPTYrkuFEcrEfZLbo1GGiI3STUOF_original

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া স্বাধীনতাযুদ্ধে জীবনদানকারী শহীদদের সংখ্যাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। তিনি আবার কোন সাহসে জাতীয় স্মৃতিসৌধে যান। শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য খালেদা জিয়াকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাই।’সরকারের দুই মন্ত্রীকে আদালত জরিমানা ও অনাদায়ে শাস্তি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলেই আদালত স্বাধীনভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এটাই তার শ্রেষ্ঠ উদাহরণ।’

 

 

তিনি আরো বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন জোট ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত পেট্রোল বোমার রাজনীতি করে যতো মানুষকে পুড়িয়ে মেরেছে, তার একটি ডাটাবেজ তৈরি করে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে খালেদা জিয়া, তারেক জিয়াসহ সকল অপরাধীকে বিচারের আওতায় আনা উচিত।’

 

ন্যাশনাল স্টুডেন্টস পার্টি’র প্রতিষ্ঠাতা রুবেল আহমেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন- তৃণমূল ন্যাপ ভাসানীর কো-চেয়ারম্যান আবু হামিদুর রেজা খান ভাসানী, তৃণমূল ন্যাপের মহাসচিব মনোয়ার চৌধুরী মেরিন, মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ.এম. শরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. সিরাজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে