,

পদত্যাগের দাবি দুই মন্ত্রীর : বিএনপি

 

 

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি।সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এই দাবি জানান।

55381

দুই মন্ত্রীর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদালত অবমাননা প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আদালতের রায়ের পর দুই মন্ত্রীর নিজেদের ইচ্ছায় পদত্যাগ করার কথা ছিল। কিন্তু তারা তা করেননি। তারা এখনো নিলর্জ্জের মতো তাদের অবস্থানে আছেন। সুতরাং কামরুল ইসলাম ও আ ক ম মোজ্জামেলকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিতে হবে।

 

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এ রকম ঘটনা কখনো ঘটেনি যে দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়। সরকারের সাহায্য ছাড়া কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়নি। এই চুরির জন্য অর্থমন্ত্রীসহ বর্তমান সরকারের পদত্যাগ করা উচিৎ ছিল। অথচ এই ‘রাবিশ’ ডিপার্টমেন্টের ‘খবিশ’ মন্ত্রীকেই সরকার স্বাধীনতা পদক দিয়েছে।

 

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আল্লাহ প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিনের বিচার করবে। যে নির্বাচনে কোনো ভোট নেই, ভোটার নেই। সেই নির্বাচনকে আপনি শান্তিপূর্ণ নির্বাচন বলেছেন। আর এর জন্য আপনারও বিচার করা হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের নতুন কমিটি গঠনের পর বিএনপি আন্দোলন ও সংগ্রামের ডাক দেবে। আর সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।

 

আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠিক সহসম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ আরো অনেকে ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ