,

বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

 

 

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদের সহধর্মিনী এবং মৌলভীবাজারের জুরী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিঠুর মা আমিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

35203_b

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তা সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো হয়।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার দুপুরে আমিনা খাতুন ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী, দানশীল ও পরহেজগার নারী হিসেবে আমিনা খাতুন শ্রদ্ধাভাজন ছিলেন। আমিনা খাতুনের মৃত্যুতে এলাকাবাসীর মতো তিনিও মর্মাহত ও ব্যথিত।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে