বাংলার উন্নয়ন অসম্ভব আ.লীগ ছাড়া 

 

 

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পল্লী উন্নয়ন ছাড়া যেমন দেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি আওয়ামী লীগ ছাড়া এই বাংলার উন্নয়ন অসম্ভব।রোববার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

Comilla-Chandina20160327112629

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা দেন। অপরদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে পরিণত করার ঘোষণা দেন। এখানেই তিনি ১০ বছরে পিছিয়ে আছেন।মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া বাঙালি জাতিকে সব সময় এভাবেই পিছিয়ে রাখতে চান। আর বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

 

চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব ড. প্রশান্ত কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. ওয়ালি উল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ