,

‘সহিংসতার দায় নেবে না ইসি’

 

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো সহিংসতার দায় নেবে না নির্বাচন কমিশন (ইসি)।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

download

নির্বাচন কমিশনার বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতার দায় ইসির নেওয়ার কোনো কারণ দেখছি না। আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে তো আর নির্বাচন করি না। তাই কোথাও কোনো ধরনের সহিংসতা হলে বা প্রাণহানি হলে তার দায় ইসি কেন নেবে?’উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২৪ জন প্রাণ হারিয়েছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার বলেন, ‘স্থানীয় নির্বাচন আসলে তৃণমূল নির্বাচন। যারা নির্বাচন করে, তারা সবাই বলতে গেলে একদম আপন লোক। তা ছাড়া তাদের দলাদলির প্রশ্ন থাকে, সম্মানের প্রশ্ন থাকে। আগেও আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে, এটাই প্রথম নয়। আমাদের পাশ্ববর্তী দেশে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে অনেক লোক মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘যেহেতু এই নির্বাচন দলীয়ভাবে হচ্ছে, সবাই আচরণবিধি মেনে চলবে এটাই স্বাভাবিক ছিল। কিছু কিছু ব্যক্তির অতিউৎসাহের কারণে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আমরা আগামী নির্বাচনগুলোতে যাতে আর কোনো সহিংসতা না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা নিচ্ছি। আমরা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছি। নির্বাচনে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে। কেউ বাড়াবাড়ির চেষ্টা করলে তার বিরুদ্ধে মামলা করাসহ যা ব্যবস্থা নেওয়ার তার সবই নিতে বলা হয়েছে।’

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে নিজেরা মারামারি করলে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার কোনো কারণ সরাসরি আমি দেখি না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, কোনোরকম নির্বাচনী সহিসংসতা যেন না হয়, হলে কঠোর ভূমিকা যেন গ্রহণ করা হয়।’

ইউপি নির্বাচনের পরবর্তী ধাপগুলোর জন্য নতুন কোনো দিকনির্দেশনা আছে কিনা, জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি- সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যতটুকু শক্ত হওয়া দরকার, তারা যেন ততটুকু শক্ত হন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে