বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারো নিরাপত্তা নেই সমাজে : মির্জা ফখরুল

 

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সমাজে কারো নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নেই। অর্থনীতিকে লুট করা হয়েছে। এমন পরিস্থিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে প্রমাণ করতে চাই আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক দল।শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় র্যালির শুরুতে এসব কথা বলেন তিনি।

fakhrul2_1

 

ফখরুল বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এ বিজয় র্যালির মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছে দিতে চাই বিএনপি গণতন্ত্রের জন্য যে যুদ্ধ শুরু করেছে তা থেমে নেই।শনিবার বিকেল সোয়া ৩টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে র্যালি শুরু হয়। র্যালিতে দলের শীর্ষ নেতারাও উপিস্থিত আছেন।