শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি গজবের অপেক্ষায় আছে বিএনপি

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে একটি মিটিং করে ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা দিয়ে তালিকা টানিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘আমরা একটি গজবের অপেক্ষায় আছি। এ গজব এমনি এমনি হবে না। আন্দোলন করে গজব তৈরি করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন করে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

68728_133

 

শুক্রবার বিকেলে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।হাফিজ বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফ্যানা তুলে তারাই গণতন্ত্রকে বারবার হত্যা করেছে। আওয়ামী লীগ ৭২ সালে গণতন্ত্র হত্যা করেছে, এখনো করছে। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেরে নিয়েছে।’

 

 

তিনি বলেন, ‘জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণায় নেতৃত্বহীন জাতিকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস যোগিয়েছে। জিয়াউর রহমান লুটপাট করেন নাই।’
আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাহ ইবরাহিম বীর প্রতীক প্রমুখ বক্তব্য রাখেন।