,

নৈতিকতার অবক্ষয় হচ্ছে ছাত্রলীগের

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের নীতি-নৈতিকতার অবক্ষয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি নূরে আলম সিদ্দিকি।বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।নূরে আলম বলেন, ‘আমরাই শুধু বঙ্গবন্ধুর রাজনৈতিক ও প্রকৃত আদর্শ ধারণ করে আছি।’ এ সময় তিনি ছাত্রলীগের সব নেতা-কর্মীকে অতীতের আদর্শ ধারণের আহ্বান জানান।

alom1458741294

১৯৭১ সালে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা নূরে আলম সিদ্দিকি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শের উত্তরসূরি। আপনি তো (শেখ হাসিনা) বঙ্গবন্ধুর চিন্তা-চেতনার উত্তরসূরি না।’বর্তমান ছাত্রলীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী সেখানে ছাত্রলীগের নাম শোনা যায়। এজন্য দেশের আজ দুরবস্থা।’

 

প্রধানমন্ত্রীকে অনুরোধ করে নূরে আলম সিদ্দিকি বলেন, ‘আপনার শত্রু হচ্ছে দুর্নীতি। আপনি এসব থামান। আমি আপনার শত্রু নই, আমি আপনার সৃজনশীল সমালোচক।’শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি ও সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব ঘটনা দেশের জন্য ভালো কিছুর ইঙ্গিত বহন করে না।’

 

সভায় আরো বক্তব্য রাখেন- পতাকা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু, কাজী মোজাম্মেল হক, মাহমুদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আহমেদ ফারুখ, আবুল হাসান চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ