সামরিক হস্তক্ষেপ ও জঙ্গিবাদের উৎপাত অগ্রযাত্রাকে ব্যাহত করেছে

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এতদিনে আরো এগিয়ে যেতে পারতো, কিন্তু সামরিক হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক জঙ্গিবাদের উৎপাত সে অগ্রযাত্রাকে ব্যাহত করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পতাকা মিছিল উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

1415976449
ইনু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এতদিনে আরো এগিয়ে যেতে পারতো, কিন্তু সামরিক হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক জঙ্গিবাদের উৎপাত সে অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।’
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত সাত বছর ধরে সামরিক-সাম্প্রদায়িক জঞ্জাল ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে আমরা যা অর্জন করেছি, তাকে আরো একধাপ এগিয়ে নিতে দেশকে জঙ্গি-রাজাকার, বৈষম্য ও দলবাজি-দুর্নীতি থেকে মুক্ত করতে হবে।’

 
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা প্রয়োজন, তা করতে হবে। প্রয়োজন জঙ্গিবাদ এবং জঙ্গি-পাহারাদার বিএনপি-খালেদা জিয়াকে বর্জন। কারণ খালেদা জিয়া এবং বিএনপি এখনও বঙ্গবন্ধু, একাত্তরের শহীদ ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করে চলেছে। এখনও তারা জামায়াত-জঙ্গি-আগুনসন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করেনি।’
বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা বলে মান্য করে না তারা পাকিস্তানি ভূত ও নব্যরাজাকার বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর হোসেন আখতারের সভাপতিত্বে জাসদ নেতৃবৃন্দের মধ্যে শিরীন আখতার এমপি, অধ্যাপক আনোয়ার হোসেন, সহিদুল ইসলাম, নারী জোট আহ্বায়ক আফরোজা হক রীনা, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ