ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে নেয়ার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক : ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

rizvi-11455025654

তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে রাস্তায় তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। মনোনয়ন পত্র জমা দেয়ার পর তা প্রত্যাহারের জন্য বিএনপি প্রার্থীকে হয় অপহরণ নতুবা অস্ত্র ঠেকিয়ে বাধ্য করা হয়েছে।রিজভী বলেন, সরকার ও নির্বাচন কমিশন সকল নির্বাচনেই অংশিদারিত্বের ভিত্তিতে কাজ করছে। সেখানে জনমতের তোয়াক্কা করা তো দূরে থাক, ন্যুনতম লজ্জিত হওয়ার ভাবও ফুটে উঠেনি। কারণ কমিশন যাদের পক্ষে কাজ করছে তারা জনগণকে তাদের চরম শত্রু বলে মনে করে। কমিশনের ঊর্দ্ধতন কর্মকর্তারা নিজের লাভের জন্যই ছিনতাই হয়ে যাওয়া নির্বাচনগুলোতে মৌনতা দেখাচ্ছে।

 

 

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার কাছে, সুবিধাবাদের কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পন করেছে বলেই আজকের দেশের নির্বাচনী ব্যবস্থাটা ভঙ্গুর হয়ে পড়েছে। মানুষের ভোটের অধিকারকে অগম্য দূরদ্বীপে নির্বাসিত করা হয়েছে। এই কমিশন নির্বাচন, ভোট গ্রহণ, ব্যালট বাক্স সংরক্ষণ সবকিছুই অবৈধ সরকারকে লিজ দিয়েছে।

 

 

তিনি বলেন, এদের দ্বারা সমগ্র নির্বাচন প্রক্রিয়াটি এখন কুপথে চালিত। একদলীয় শাসন ব্যবস্থাকে চূড়ান্ত আনুষ্ঠানিক রূপ দেয়ার জন্যই নির্বাচন কমিশন এই ভোটারবিহীন সরকারের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ