বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিশন ২০৩০ ঘোষণা খালেদার

Khaleda_councilভিশন ২০৩০ ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় এলে কীভাবে ২০৩০ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ করা যায় সেদিক বিবেচনায় করে নানা পরিকল্পনার কথা বলেছেন তিনি। শনিবার দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপি নেত্রী এ ঘোষণা দেন।   সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল শুরু হয়েছে। সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছানোর পর ১২টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা। খালেদা জিয়া বলেন, বিটিভির বিকল্প পৃথক চ্যানেল চালু করা হবে। উপযুক্ত বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে। প্রশাসনিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণ করা হবে। দেশে বিনিয়োগ কমে গেছে দাবি করে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির কার্যকর ব্যবস্থা নেয়া হবে। যাকাতকে দারিদ্র্য বিমোচনের উপায় হিসেবে কাজে লাগানো হবে। –

এ জাতীয় আরও খবর