বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ফাঁকা

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল শুরু হতে আর মাত্র কিছুক্ষণ। কাঙ্ক্ষিত কাউন্সিলকে ঘিরে যে পরিমাণ উৎসব উন্মাদনা আশা করা হয়েছে এখনো পর্যন্ত তার ছিটেফোটো দেখা যায়নি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং তার বাসভবন ফিরোজার আশপাশে।

2016_03_19_08_46_30_lMtXapky8XgKb7Lfufp5r1HSiuoNxA_original

সাধারণ দিনের মতো আজকেও নিরুত্তাপ সময় কাটাচ্ছেন আশপাশের লোকজন। থাকার মধ্যে নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে দেখা যায়নি। ছিল না অতিরিক্ত নিরাপত্তারক্ষীও।গুলশান দুই নম্বরে অবস্থিত ৭৯ নম্বর সড়কের ১৯৬ নম্বর বাড়িটিকে আর দশটা বাড়ির মতোই দেখাচ্ছিলো। কাউন্সিলের ভাবলেশ মাত্র নেই। থাকার মধ্যে চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশের দেয়ালে কাউন্সিল উপলক্ষে ছাপানো কয়েকটি পোস্টার সাটানো ছিল। বাসভবনের চিত্রও প্রায় একই রকম।দায়িত্বরত কয়েকজন জানালেন, ম্যাডাম তো সাড়ে ৯টায় বেরোবেন, সাড়ে ৮টা-৯টা নাগাদ নেতাকর্মীর উপস্থিতি টের পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর